পাঁচবিবির গ্রাম পুলিশদের দিক নির্দেশনা দিলেন ইউএনও
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ৫ মে/২৬-জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন গ্রাম পুলিশদের দ্বায়িত্ব পালনে দিক নির্দেশনা দেন। উপজেলার ৮’টি ইউনিয়ন পরিষদে কর্মরত সকল গ্রাম পুলিশদের দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের সাথে পরিচিত হন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ইউএনও মহদোয় গ্রাম পুলিশদের দ্বায়িত্ব পালন বিষয়ক পরামর্শ মুলক বক্তব্য দেন। প্রথমেই উপস্থিত সকল নারী-পুরুষ গ্রাম পুলিশ ইউএনও মহদোয়কে গার্ড অফ অনার সহ সালাম প্রদান করে।
সমাজে যখনই কোন মন্দ ঘটনা ঘটবে অতিদ্রুত বিষয়টি উপজেলা প্রশাসন বা থানা পুলিশকে অবহিত করবেন। এছাড়া বাল্যবিবাহ, চুরি ছিনতাই, মাদক ও মোবাইলে ক্যাসিনো জুয়া খেলার খবর পেলে নিজ উদ্যোগে এসব প্রতিহত করার পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও আমাদেরকেও জানাবেন উপস্থিত ছিলেন গ্রাম পুলিশকে নির্দেশ দেন ইউএনও মহদোয়। আপনারা সততা ও নিষ্ঠার সাথে সঠিকভাবে দায়িত্ব পালন করলে উপজেলাবাসি নিরাপদে বসবাস করতে পারবেন বলেন, তিনি।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































